
দেশের ৬৪ জেলাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৬ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের স্মরণীয় সময় থাকে যখন যে একটি জেলার প্রশাসক থাকে। ঐ সময়ে ব্যক্তি তার নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। এক্ষেত্রে প্রতিটি জেলা প্রশাসককে তার জেলার সার্বিক উন্নয়নে মনোনিবেশ করা উচিত।
এক্ষেত্রে জেলাগুলোর মধ্যে র্যাঙ্কিং ব্যবস্থা করলে ভালো ফলাফল আসবে। প্রতিটি জেলার মান ও স্থান সম্মানজনক স্থানে রাখার জন্য তখন জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। কেননা, কেউ ৬৪ নাম্বার স্থান অর্জন করতে পছন্দ করবে না।
একটি জেলা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা প্রথম দশটির মধ্যে স্থান অর্জন করলে তখন সেই জেলার মানুষেরাও আরো ভালো হওয়ার জন্য উৎসাহিত হয়।
এছাড়া, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহের সঙ্গে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, তিনদিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...