জেলা বিএনপির উদ্যোগে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা ৩০ মে

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ২৫ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায়, জিয়া স্মৃতি পাঠাগার, উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আগামী ৩০ মে শনিবার সকাল ১০টায় ট্যাংকের পার পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মঙ্গলবার (২৫ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুল হোসেন চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের জীবনী ও রাজনৈতিক দর্শন নিয়ে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এছাড়া অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।