
যশোরের ঝিকরগাছায় খাশজমি উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। দীর্ঘদিন দখলে থাকা সরকারি এসব সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসন এবার নড়েচড়ে বসেছে।।
ইতিমধ্যে বেশ কিছু অপদখলীয় খাশজমি উদ্ধারে সফল হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
খাশজমি উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবর দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের ১০৯ নং করিমালী মৌজার ১নং খতিয়ানের ৬৩৮ দাগের ২৭শতক সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন জেলা প্রশাসকের নির্দ্দেশে সরকারী খাশজমি উদ্ধারে চলমান অভিযান অব্যহত থাকব। খাশজমি উদ্ধারে দখলকারের কোন বাধাবিপত্তির মূখোমুখি হচ্ছেন কিনা!
এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে খাশজমি সরকারের অনুকুলে উদ্ধার অভিযানে নেমেছি। এ ব্যাপারে কারও কোন আপত্তি থাকলে আদালত অথবা ভুমি অফিসের সাথে আলোচনার সুযোগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, থানার এস আই পলাশ হোসেন, নাভারন ইউনিয়নের নায়েব পারভিন নাহার, সাবেক নায়েব সালমা খাতুন, সার্ভেয়ার ফিরোজ আলম, পেশকার তৌফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...