ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ , ২৩ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মো:শাহাজাহান আলী,ঝিকরগাছা (যশোর): ঝিকরগাছা উপজেলার ২নং নম্বর মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদ হাসানের মমতাময়ী মা আজ শনিবার আনুমানিক ভোর ৫ টায় বাধ্যক জনিত কারনে ইন্তেকাল করেছেন।

(ইন্না-লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন) তার মৃত্যুর খবর শুনে শোক সনাপ্ত পরিবারের প্রতি সম-বেদনা জানাতে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মুরাদুন্নবী মুরাদ ও পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,বাঁকড়া ডিগ্রি কলেজের সভাপতি রুহুল আমিন সুজন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরমান হোসেন কাকন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, ঝিকরগাছা সম্মীলনি মহিলা ডিগ্রি কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন,থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এ সময় সাবিরা নাজমুল যে কোন প্রয়োজনে নিহতের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর