
শাহরিয়ার মিল্টন , শেরপুর : কৃষকদের পণ্য সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে শেরপুরের ঝিনাইগাতীতে এগ্রো বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া রাবারড্যাম এলাকায় এ বিজনেস সেন্টারের উদ্বোধন করেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে।
পরে অতিথিগণ এলজিইডি ও জাইকার যৌথ উদ্যোগে নির্মিত মহারশি নদীর রাবার ড্যাম, রাবার ড্যাম সংযোগ সেতু, মহারশি হেডার ট্যাংক, মহারশি গোডাউন, এগ্রো বিজনেস সেন্টার ও চাতাল, পাইপলাইনসহ অন্যান্য উপপ্রকল্পগুলো পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।

মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপ-প্রকল্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন।
প্রধান অথিরি বক্তব্য দেন জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে। এতে আরও বক্তব্য দেন জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি সোজি ইজোমি, এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম, এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক মো. সানিউল হক, শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, মহারশি রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এগ্রো বিজনেস সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন।
এছাড়া এই মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ঝিনাইগাতীর মহারশি নদীতে রাবারড্যাম, পানির সঞ্চালন পাইপলাইন ও সমিতি ঘর নির্মাণ করা হয়েছে। এতে আশপাশের ১ হাজার ৯৩ হেক্টর জমি আবাদের আওতায় এসেছে।
এতে উপকৃত হচ্ছেন প্রায় ১ হাজার ৫০০ কৃষক। এই মহারশি ফ্লাগশীপ উন্নয়ন উপ-প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ টাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...