
শাহরিয়ার মিল্টন,শেরপুর : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শেরপুরের ঝিনাইগাতীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।
যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক মো. আব্দুল মান্নান।
সর্বশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. আশরাফুল আলম।
এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক মানুষের অংশগ্রহন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...