
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. আল আমীন এ হুইল চেয়ার প্রদান করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক ব্যাগ খাবারও প্রদান করা হয়।
জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।
অর্থাভাবে চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার ক্রয় করতে পারেননি রফিকুল ইসলাম। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও এক ব্যাগ খাবার প্রদান করা হয়।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে মো. রফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে পঙ্গু। টাকার অভাবে হুইল চেয়ার কিনতে পারেনি৷ অনেকের কাছে গিয়েছি; কেউ কোনো খোঁজখবরও নেয়নি। আজকে ইউএনও স্যার খাবার ও হুইল চেয়ার দিছেন। আমি ও আমার পরিবার ওনার কাছে কৃতজ্ঞ।
ইউএনও মো. আল আমীন বলেন, আমাদের পক্ষ থেকে একটি হুইল চেয়ার ও কিছু খাবার দেওয়া হয়েছে। তিনি সমাজের সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...