
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে মাহফুজ (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের শালধা গ্রামে এ ঘটনা ঘটে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেনসহ গ্রামবাসীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মাহফুজ ও তার ছোট ভাই বাড়ির সামনে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় মাহফুজ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
মাহফুজের ছোট ভাই দৌড়ে গিয়ে তার পরিবারকে খবর দেয়। পরে মাহফুজের পরিবারের লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে মাহফুজের মৃতদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...