
শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে চলাফেরা করতে অক্ষম ৮ প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বেসরকারি সংস্থা সোনে ইন্টারন্যাশনাল, অস্ট্রিয়া এর সহায়তায় এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, সোনে ইন্টারন্যাশনাল এর সেক্রেটারি জেনারেল মি. আরফ্রেড মালে, কান্ট্রি ডিরেক্টর মোঃ আল মামুন, প্রোগ্রাম সমন্বয়কারী মো. শাকিল মৃধা এবং ঝিনাইগাতী উপজেলা ফিল্ড অফিস সমন্বয়কারী এএমআর রাব্বানী উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন জানান, বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন স্থান থেকে সড়ক দুর্ঘটনায় আহত চলাচল অক্ষম, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা অসহায় প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ারের জন্য আবেদন করেন।
পরবর্তীতে সোনে ইন্টারন্যাশনাল এর সৌজন্যে হুইল চেয়ার গুলো বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর...
গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক করলো এসআরবি
গোয়াইনঘাটে পর্নোগ্রাফি মামলার আসামী সিহাবকে আটক...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত