
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।
শনিবার (১০ মে) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর পাঁচটার দিকে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় আটটি ব্য্যাণ্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...