
মোঃ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ নোয়াখালীর চৌমুহনীতে বিক্ষোভ সমাবেশ করেছে তাবলীগ জামাতের সদস্যরা। বিশ্ব এজতেমায় হামলার প্রতিবাদ ও তাবলীগের সাথীদের হত্যাকারীদের বিচারের দাবিতে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে চৌমুহনী পূর্ব বাজার কাচারী বাড়ী মসজিদের সামনে থেকে হাজার হাজার লোকের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফেনী-ল²ীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী রেল গেইট ফল মন্ডিতে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এতে নোয়াখালী জেলা হেফাজত ইসলাম জেলা সেক্রেটারী এয়াকুব আল্ কাশেমী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা (উত্তর) ইসলামী আন্দোলন সভাপতি মাওঃ নজির আহম্মদ, জেলা প্রচার সম্পাদক এমরান নোমানী, খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মাসুম, নোয়াখালী জেলা হেফাজত ইসলাম নায়েবে আমীর মাওলানা ছালেহ আহম্মদ, চৌমুহনী মারকাজ সাথী মুফতি ইব্রাহিম প্রমুখ।
এসময় নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে তিন হাজার তাবলিগ জামাতের সদস্য ও বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্ররা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, রাতের আধারে বিশ্ব এজতেমায় একদল সন্ত্রাসী তাবলীগ জামাতের সদস্যদের উপর হামলা করে। এতে চারজন নিহত হন।
অতি দ্রুত সময়ের মধ্যে এসব হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা হত্যাকান্ডের সাথে সাদপন্থিদের জড়িত থাকার কথা উল্লেখ করেন। তারা সাদপন্থিদের সকল কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনকে তৎপর হতে বলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...