
টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। ৪৭ বছর বয়সী এই নারীকে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর রয়টার্স।
এমা গত বছরের নির্বাচনে ওয়াইকম্ব থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন। এর আগে এমা ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়ে অভিজ্ঞতা অর্জন করেন।
এমা রেনল্ডসের নিয়োগে যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে আশা করছে লেবার পার্টি।
যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। তারই বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে লেবার পার্টি। ফলে তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...