
একদিনে ৬৪টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। পরে তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড পেইজে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গতকাল ৬ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৩৫ জনকে।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...