
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজার টেকনাফ ৩১ডিসেম্বর বিকাল ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত টহলদল হ্নীলা হতে কুতুপালংগামী ১টি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।
এমতাবস্থায় উক্ত সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে চালকের সীটের নীচে ব্যাটারির সাথে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১হাজার ৯শ ৭০ পিস ইয়াবাসহ টেকনাফ গোদারবিলের আবুল কালামের পুত্র নুর কালাম (২২) আটক করা হয়।
এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহণের দায়ে সিএনজিটি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান,আটক আসামীকে জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...