‎টেকনাফে ইয়াবা অস্ত্র ও বুলেট উদ্ধার : গ্রেফতার-১

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জামাল উদ্দিন, কক্সবাজারঃ কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ২৭ জুলাই ২০২৫ইং সকাল হতে টেকনাফ পৌর শহরের চোরাকারবারীদের একটি চক্র বিরাজমান প্রতিকূল আবহাওয়ার সুযোগে জেলের ছদ্মবেশে মায়ানমার হতে সাগর পথে বিপুল পরিমাণ মাদক গোপনে পাচার করে টেকনাফ ও তার পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দারা ও কয়েকটি বিশেষ অভিযানদল অপরাধীদের ধরতে মাঠে নামে।

এক পর্যায়ে অপরাধী চক্র ও স্থানীয় বিক্রেতা জনৈক নূরের মাদক লেনদেনের অংশ হিসেবে একটি অটোরিক্সা যোগে গোপনে অবৈধ অস্ত্রসহ মাদকের একটি চালান খানকার পাড়ার একটি বাড়িতে হস্তান্তরের জন্য পরিবহন করার সুত্রে মাদক পরিবহন কারবারীদের হাতে-নাতে আটক করতে অধিনায়কের নেতৃত্বে ২ বিজিবির বেশ কয়েকটি টহলদল শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযানে নামে।

অপরাধীদের অনুসরণ করতে করতে বিজিবির টহল দলগুলো এক পর্যায়ে টেকনাফ পৌরসভাস্থ খানকার পাড়া এলাকাটি ঘিরে ফেলে। এসময় স্থানীয়দের সহযোগীতায় দুপুর ১টারদিকে নিজ বসত-বাড়ি থেকে পলায়নরত অবস্থায় খানকার পাড়ার নুর ইসলামের পুত্র সৈয়দ নূর (৫০) কে আটক করা হলেও একই এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ হারুন রশিদ (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাস্থালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, মাদক সরবরাহকারী মোঃ হারুন রশিদ বিজিবি অভিযান দল ঘটনাস্থলে আগমনের সময় মাদকের ১টি প্যাকেট নূরের নিকট হস্তান্তর করে এবং অপর একটি মাদক ভর্তি প্যাকেটসহ দ্রুত অন্যত্র চলে গিয়েছে।

‎পরে স্থানীয় ব্যক্তিবর্গ ও অন্যান্য সকলের উপস্থিতিতে দীর্ঘ তল্লাশী শেষে বাসার পিছনের ঘরের ছাদে বাঁশের চাটাইয়ের উপরে লুকায়িত স্থান থেকে ১০হাজার পিস ইয়াবা,১টি ওয়ান শুটার ও ১টি এলজি, ১রাউন্ড তাঁজা গুলি ও গুলির ১টি খালী খোসা উদ্ধার করা হয়।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, অপরাধী চক্রের অন্যান্যদের ধরতে বিজিবির অভিযান চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গুলিসহ প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং মামলা রুজু করবার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন