
ট্রেনে চড়ে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন নির্মাতা আরেফিন রূপম। কিন্তু পথের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চিকিৎসা দিতে এসে মৃত ঘোষণা করেন তাকে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মারা যান নির্মাতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।
পরিবারের বরাত দিয়ে আরেফিন রূপমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার ভোরে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরেফিন রূপম।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হার্ট ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এই নির্মাতা। নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
আরেফিন রূপমের পারিবারিক নাম ইফতেখারুল আরেফিন। ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন তিনি। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। তার নাটকে কাজ করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী।
প্রসঙ্গত, মৃত্যুর আগে ১৫ বছরের এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন আরেফিন রূপম। মঙ্গলবারই তাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানান ফিরোজ খান।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...