
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী অন্যতম। জন্মাষ্টমী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা।
ঢাকের মুহু মুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ নৃত্য আর সূদীর্ঘ র্যালি ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী। তবে অন্যান্য বারের তুলনায় এবারের শোভাযাত্রায় যথেষ্ট নিরাপত্তা বেষ্টনি লক্ষ্য করা গেছে। নিরাপত্তায় ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও র্যাব।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দজিউ মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে, মন্দিরের সামনে প্রায় ঘন্টা ব্যাপী ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
শোভাযাত্রায় ছোট ছোট শিশু থেকে শুরু করে হাজারো ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...