
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে জেলা স্কাউটসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কাউন্সিল শেষে নতুন কমিটির ঘোষণা দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’কে সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার’কে জেলা স্কাউটসের জেলা কমিশনার ও ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু’কে জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, ইমাম গাজ্জালী মাসুম, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সুচরিতা দেব, যুগ্ম সম্পাদক দিপু হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) জালাল উদ্দীন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) ইকবাল হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) ফয়জুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) রহিমা খাতুন।
কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিকসহ স্কাউটসের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...