
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদ’কে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন(দুদক)।
১৪ জানুয়ারি পাসপোর্ট সমস্যা সমাধানে’র জন্য মেহজাবিন সরকার কে আশ্বাস দিয়ে তার নিকট থেকে মোটা অংকের টাকা দাবি করেন ফারুক। প্রথম কিস্তির ২০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে। জানা গেছে মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন, ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানালে এই অভিযান পরিচালনা করে দুদক।
দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক জানায়,দুর্নীতি দমন কমিশন ফারুক আহমেদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের কর্মকর্তা জানান, একজন ভুক্তভোগীর অভিযোগে আমাদের একটি গোপন দল ঠাকুরগাঁও জেলখানার পিছনে (বাজারপাড়া) নামক স্থানে অবস্থান নেয়।
ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পাসপোর্ট সমস্যা সমাধান করবে বলেছে পাসপোর্ট অফিসের ফারুক পরবর্তীতে ভুক্তভোগীর নিকট ফারুক টাকা নিতে এলে আমরা তাকে হাতে নাতে আটক করি। উক্ত সময় দূদকের অন্যান্য কর্মকর্তাগণ সহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...