• ঢাকা দেশজুড়ে
  • ঠাকুরগাঁও জেলা আইনজীবী এ্যাডভোকেট ক্লাক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা আইনজীবী এ্যাডভোকেট ক্লাক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সহকারী সমিতি এ্যাডভোকেট ক্লাক জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা জজকোর্ট চত্বরে নিজস্ব কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী তরণী কান্ত বর্মন ও সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান।নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বিন্দিতা করেন মোঃ হারেস উদ্দীন ও শ্রী মহাদেব চন্দ্র বমন।

নির্বাচনে ১৮৭ জন ভোটার অংশগ্রহণ করেন। যার মধ্যে হারেস উদ্দীন পেয়েছে ৬১ টি ভোট ও শ্রী মহাদেব চন্দ্র বর্মন ১২৬ টি ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বিন্দিতা করেন মোঃ আনছারুল হক ও মোঃ মাসুদ করিম। এদের মধ্যে মোঃ আনছারুল হক ১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বিন্দিতা করেন তীরেন্দ্র নাথ রায় ও মোঃ দুলাল হোসেন। এদের মধ্যে মোঃ দুলাল হোসেন ১২১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।

উৎসব মুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালিন সময় আইনশৃঙ্খলা বাহিনী, জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেটগণ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।