
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ ডেফোডিলস ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টার (ইঞ্জিনিয়ার)’র মেধাবী শিক্ষার্থী পটুয়াখালী জেলা আওয়ামীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবীর গাজী’র একমাত্র ছেলে গাজী তাজোয়ার রহমান অর্ক’র জানাজায় শোকাহত মানুষের ঢল।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের বড় মসজিদের সামনে পুরাতন আদালত মাঠে অর্ক’র জানাজা নামাজ পরিচালনা করেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু ইউসুফ।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারন সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মো. আবু সাঈদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শত শত শোকাহত মানুষ। পরে পৌর মুসলিম গোড়স্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার সকালে ঢাকার জুরাইন এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...