
রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় এই গন্ধ ছড়িয়ে পড়ে।
তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা থেকে গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইনে লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কোন এলাকায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে তা তিতাসের হেল্পলাইনে জানালে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...