
বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ বেলা ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম সহ অনেক নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন দেশে এখনও “মাইনাস টু ফর্মুলা”চিন্তাভাবনা করছে।তাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপি মাইনাস হলে ভারত এবং তাদের দুসরদের ইচ্ছামাফিক বাংলাদেশের রাজনীতি পরিচালনা করতে পারবে ।
বক্তারা আরও বলেন, দেশে একটি “কিংস পার্টি” গঠনের চেষ্টা চলছে, যার মাধ্যমে আওয়ামী লীগের দুর্বৃত্তদের পুনরায় সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বক্তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ ভালো হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংস্কার ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কেবলমাত্র নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তারা বলেন এদেশে স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ জিয়াউর রহমান। আপনারা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। এ দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে শহীদ জিয়ার আদর্শকে মুছে ফেলতে দেব না।
প্রয়োজন হলে বীর মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াই করবে।জামাতে এর উদ্দেশ্যে বক্তারা বলেন আপনাদের সাথে আমাদের কোন বিরোধ নেই।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনারা আগামী নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকুন।
জাতীয় প্রেস ক্লাবে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা মহানগরসহ বিভিন্ন অঞ্চল হইতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বলেন আগামী দিনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ৭১ সালের মতই দেশ ও জনগণের সেবায় সদা প্রস্তুত থাকবে ইনশাল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...