
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের পরিদর্শনের আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে শাহবাজপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, সড়কের একপাশে মালামাল ফেলে রাখা ও চলমান সংস্কারকাজের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। এতে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে।
সরেজমিনে যাত্রীরা জানান, রাত থেকেই যানজটে আটকে আছেন। এক যাত্রী বলেন, “রাত থেকে গাড়িতে বসে আছি, কখন ছাড়ব জানি না।”
এদিকে ধীরগতির চারলেন প্রকল্প ও সংস্কারের অভাবে নিয়মিত এমন ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। এদিকে বুধবার দুপুরে পরিদর্শনে আসেন উপদেষ্টা সরাইল-বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন,
সবাই শুধু রাস্তা চায়। সবাই যদি রাস্তা চায়, তাহলে তো হবে না — কবরে যাওয়ার রাস্তাও থাকবে না!”
তিনি ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও যানজটের জন্য দায়ী করেন এবং বলেন, “এই যানজটের জন্য শুধু রাস্তার অবস্থা নয়, ট্রাফিকের অদক্ষ ব্যবস্থাপনাও অনেকাংশে দায়ী।”
উপদেষ্টা আরও বলেন, সবাইকে সম্ভব হলে ট্রেনে চলাচল করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,
বাসা-বাড়িতে আর পাইপলাইন দিয়ে গ্যাস দেওয়া হবে না। শিল্প ও মেইল ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহ দেওয়া হবে।”
তিনি আরও জানান, সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ জন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার) রাস্তায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...