
শুরুটা বিজ্ঞাপন দিয়ে। শুধু এক গাল হাসি দিয়েই বিদ্যুৎগতিতে দর্শকের মনে গেঁথে যান তানজিম সাইয়ারা তটিনী। এরপর থেকে নাটক-ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে জড়িয়ে গেলেন অভিনয় জগতে।
বেশ কিছু নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তটিনী। দর্শকপ্রিয়তার তুঙ্গে উঠতে খুব বেশি কাঠখড়ও পোড়াতে হয়নি তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনাও কম নয়। দর্শকদের কাছে যেন রীতিমতো একটা লক্ষ্মী মেয়ে তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে তটিনীকে নিয়ে। প্রশ্নটি করা হয় তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুবকে। তাকে জিজ্ঞাসা করা হয়, তটিনী দর্শকদের কাছে লক্ষ্মী, তবে তার দুষ্টুমিটা কী আসলে?
এরপর তৌসিফ বলেন, ‘ওর দুষ্টুমিটা হচ্ছে মাঝে মাঝে ডায়ালগ ভুলে যাওয়া। আবার ডায়ালগ দেওয়ার সময় হেসে দেয়। মানে খুবই দুঃখের সিন চলছে, যেমন একটু আগেই একটা স্যাড সিন করলাম, আমি ওকে স্যাড কিছু একটা বলছি। ওর রিঅ্যাকশন হবে চোখ দিয়ে পানি পড়া, কিন্তু ফিক ফিক করে হেসে দিল! কি হল? তটিনী বলে- ভাই আমার ওই ঘটনা মনে পড়েছে। আমি বলি, তুমি সিনের মধ্যে ঢুকো, আবার শুরু করো। মানে এমন ছোটমানুষি টাইপের দুষ্টুমি করে; এছাড়া কী আর করবে।’
তটিনীর শোবিজে আগমন সবমিলিয়ে পাঁচ বছরের। অবশ্য অভিনয় করছেন বছর কয়েক ধরে। ‘কল্পনা’ আর ‘সুহাসিনী’র মাধ্যমে প্রশংসা ও ভালোবাসা প্রশংসা কুড়িয়েছেন তটিনী। গত ঈদে তার ‘নয়নতারা’ নাটকটিও ব্যাপক আলোচিত হয়। সেখানে তার অভিনয়ও সবার নজর কাড়ে। নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...