
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে অনলাইন জুয়া ও পারিবারিক কলহের জেরে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সে তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মহল্লার গোলাপ আলীর পুত্র। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে ঘটে আত্মহত্যার ঘটনা।
তার মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে জুয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, আহাদ আলী রাজ মিস্ত্রীর কাজ করা অবস্থায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ওই গ্রামের জনৈক রাব্বানীর মাধ্যমে জুয়া খেলায় জড়িয়ে পড়ে। জুয়া খেলে আহাদ প্রায় এক লাখ টাকা হেরে যায়।
টাকার জন্য রাব্বানী আহাদকে চাপ দেয়। এ চাপ সহ্য করতে না পেরে এবং এসব নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা হয়ে আসছিল।
এসব নানা কারণে মানসিক অশান্তিতে বৃহস্প্রতিবার দিবাগত রাতে বাড়ির উঠান ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা- নীরিক্ষা শেষে আহাদকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই রাব্বানী আত্মগোপন করেছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত আহাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান তিনি
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...