
বকুল হোসেন, তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তানোর পৌর সদরের বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহে কম্বল পেয়ে খুশি এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ শীতার্ত মানুষজন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেন।
তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের সাবেক প্রভাষক লুৎফর রহমান, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, নির্বাহী সদস্য টিপু সুলতান, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিনুল ইসলাম সহ অনেকে।
বিশিষ্ট সমাজসেবী আহম্মদ হোসেন বলেন, কয়েক দিন ধরে চলমান শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...