
বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহী তানোর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে থানার এসআই মো. মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. হাসমত আলী, এসআই মো. মহসিন আলম, এএসআই মো. শাহাদাত হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. লিটন (৩০), কুন্দাইন গ্রামের আবু তাহিরের ছেলে, পরোয়ানাভুক্ত আসামি মো. অসীম (২৮), আড়াদিঘী গ্রামের আনসার আলীর ছেলে এবং নিয়মিত মামলার আসামি মো. রাজিব, কুন্দাইন গ্রামের নঈমউদ্দিনের ছেলেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত তিন আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানার বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের