
নড়াইলের নড়াগাতির বাঐসোনার জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের পরিবারের কাছে তারেক জিয়া ঈদ উপহার সামগ্রী ও অর্থসহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
শনিবার (২৯ মার্চ) বিকালে শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের পরিবারের কাছে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রী গ্রহণ করেন শহীদ মোহাম্মদ রোবিউল ইসলামের চাচা মোল্লা আহমেদ সোহেল।
উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্য মোল্লা আহমেদ সোহেল ।
কেন্দ্রীয় বিএনপি থেকে পাঠানো উপহার সামগ্রী নিয়ে নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা গ্রামে আসেন নড়াইল সদর পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার নিয়ামুল হাসান ।
জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ সকল শহীদ পরিবারকে সবধরনের সহযোগিতা করবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সহ-সভাপতি বিশ্বাস নওসের আলি, সাধারণ সম্পাদক বুলবুল করিব, সাংগঠনিক সম্পাদক সারাফাত আলী ও গাজী সেলিম, সহ সভাপতি মোল্লা জাফর, নড়াগাতি থানা যুরদলের আহ্বায়ক ঝুনু চৌধুরী,নড়াগাতি শ্রমিক দলের আহবায়ক, মোঃ মমিন খান, রবিক মোল্যা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা, সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন, সাবেক ছাত্রনেতা মানিক হাসান,স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...