• চট্রগ্রাম দেশজুড়ে
  • ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম মহানগর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম মহানগর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)-এর চট্টগ্রাম মহানগর শাখার ১২তম দ্বি-বার্ষিক কাউন্সিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি পওর বিভাগের কাপ্তাইয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তয়ন কুমার ত্রিপুরা।

“গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পাভেল ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিলাস ত্রিপুরা।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা, টিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সূর্য্য ব্রত ত্রিপুরা, সাবেক সহ-সাধারণ সম্পাদক বিনোদন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাবেক অর্থ সম্পাদক বসুন্ধরা ত্রিপুরা, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক রকি ত্রিপুরা ও চট্টগ্রামস্থ ত্রিপুরা শ্রমিক সংসদের সভাপতি উপা মোহন ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার অর্থ সম্পাদক দিপেন বিকাশ ত্রিপুরা এবং সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক সজীব ত্রিপুরা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রমিতা ত্রিপুরা, যা প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করেন নবীন শিক্ষার্থী রায়সা ত্রিপুরা ও টুবাস ত্রিপুরা।

দ্বিতীয় অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন, যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন ধন রঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জীবন ত্রিপুরা ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জুহেস ত্রিপুরা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সঞ্জিতা ত্রিপুরা।

নবগঠিত ২১ সদস্যের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা।

এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর