ত্রিশালের সাবেক এমপি মাদানীর ইন্তেকাল

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ , ১৩ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

 

১৫১ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুইবারের সাবেক এমপি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী (৭৩)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানাযায়, মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকায় ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ রুহুল আমিন মাদানী হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি পাকিস্তান থেকে কোরআনে হাফেজ হন। মাদীনা ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। মাদানী ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে ২০১৮ সালে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ তার নিজ গ্রামের বাড়ী ত্রিশাল সদর ইউনিয়নের চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে আজ বুধবার দুপুর ৩ টায় জানাযা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর