
ময়মনসিংহের ত্রিশালে পৃথক অভিযানে অটোরিকশা চুরির সময় দুইজন ও ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) তারিখ রাতে ত্রিশাল থানাধীন আমীরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম বগার বাজার ঠোরাস্তা এলাকা থেকে অটোরিকশা চুরির সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শামীম (৩৬), পিতা- মোঃ ওছির মিয়া, সাং- ঢেউলী, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা এবং মোঃ সাদিকুল (২৬), পিতা- মৃত উজ্জল, স্থায়ী ঠিকানা- ভরাডোবা, থানা- ভালুকা মডেল, জেলা- ময়মনসিংহ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে, ১১ মে রাতে ত্রিশাল থানা পুলিশের আরেকটি অভিযানে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২১), সাং- চর মাদাখালী (গাজিয়ার চর), ইউনিয়ন- বালিপাড়া, উপজেলা- ত্রিশাল এবং রাজন রবিদাস (৩৫), সাং- ইছামতি, ৮ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন- বালিপাড়া, উপজেলা- ত্রিশাল।
ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার