
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সীমা রানী (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।
০২ (মে) শনিবার সকালে বৃষ্টির সময় ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় পা পিছলে সড়কে পড়ে যান। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নিহত নারী গত ৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বামী নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। এখনো বাসটি আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...