
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী’র সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ মোকাম্মেল হক।
এ সময় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, দুর্নীতি দমন কমিশনের
মোঃ জাহাঙ্গীর হোসেন, স্বাগত বক্তব্য দেন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূ্ঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বির্তক প্রতিযোগিতায় পক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে শুকতারা বিদ্যা নিকেতন বিজয়ী হন ও বিপক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্আপ হন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...