
ময়মনসিংহের ত্রিশালে ‘প্রেসক্লাব ত্রিশাল’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকাল থেকে উপজেলার ইসলামীক সেন্টার রোড এলাকার রফাদানী মসজিদের বিপরীতে এনাম ডায়ানস্টিক এন্ড আই কেয়ারে সেন্টার আয়োজিত এ চক্ষু শিবিরে প্রায় শতাধিক নারী-পুরুষকে চোখের ছানি শনাক্তকরণ, দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।
চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রী, সহ-সভাপতি সাইফুল আলম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক জিম্মানুল আনোয়ার, অর্থ সম্পাদক আবু রায়হান, সম্মানিত সদস্য এনামুল হক, সাদিকুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রেসক্লাব ত্রিশাল নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...