
ময়মনসিংহের ত্রিশালে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ত্রিশাল মৎস্য অফিস সূত্রে জানাযায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৎস্য অফিসের সহকারি মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক, অফিস সহকারি মামুনুর রশিদ ও জহিরুল ইসলামের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয় ত্রিশাল মৎস্য আড়তে।
এ সময় রাখাল বাবুর আড়তে অভিযান পরিচালনা করে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে মাছের মালিক জেলার ভালুকা উপজেলার ভিরুনিয়া এলাকার আঃ মালেক পালিয়ে যায়।
পরে জব্দকৃত মাছগুলো ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল মৎস্য অফিসের সিনিয়র মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) সামসুজ্জামান মাসুম ও ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে রাখা হয়।
জহিরুল ইসলাম জানান, জব্দকৃত মাছের বর্তমান বাজার মূল্য ৬০ (ষাট) হাজার টাকা। উপস্থিত অনেক ব্যক্তিই জানান, পর্বে এমন তদারকি না থাকায় ত্রিশাল মৎস্য আড়তে অন্য উপজেলা থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল।
মুঠোফোনে অভিযোগ অস্বীার করে ত্রিশাল মৎস্য অফিসের সাবেক সিনিয়র মৎস্য অফিসার তোফায়েল আহমেদ জানান, আমি ত্রিশালে চাকুরি কালীন সময় নিয়মিত আড়ৎ পরিদর্শন করেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন