
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে পৃথক অভিযানে ৯৫০ পিস ইয়াবা ও ১১৬ গ্রাম হেরোইনসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত ও সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে উপ-পুলিশ পরিদর্শক সবুজ ও আকরাম ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেন। আটকরা হলেন—উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন ও ময়মনসিংহ কোতোয়ালি থানার বাড়েরা এলাকার আহসান হাবীব।
অপরদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডে এরশাদ মিয়ার মুদির দোকানের সামনে মাদক কেনাবেচার সময় ১১৬ গ্রাম হেরোইনসহ আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখাকে আটক করে উপ-পুলিশ পরিদর্শক শেখ গোলাম মোস্তফা রুবেল ও মির্জা ওয়াসিম।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বেও মাদকের ৮টি মামলা রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
পুলিশের এ সাফল্যে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা বলছেন, মাদক নির্মূলে নিয়মিত ও জোরদার অভিযান চালিয়ে যেতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...