
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে শামিম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামিম স্থানীয় বাসিন্দা মোখলেস হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শামিম দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক জগ মটর চালু করে পানি সেচ করছিল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা দ্রুত তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, কিশোরের মৃত্যুতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...