দশমিনায় ২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন চরে অভিযান চালানো হয়। এতে প্রায় ২৫টি চায়না দুয়ারি, একটি রাক্ষুসে বাঁধা জাল এবং তিনটি ভাসান জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য দপ্তরের সামনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজনুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও অন্যান্য ধ্বংসাত্মক জাল ব্যবহার রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর