
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ ছাত্রদলের ১৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসান আহমেদ জিদনী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিব হোসেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত অনুমোদিত কমিটি ১৪ আগস্ট তারিখে ঘোষিত হলেও মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। অবশেষে জেলা ছাত্রদলের স্বাক্ষরিত ঘোষণার মাধ্যমে ১৬ সদস্যের এ আংশিক কমিটি প্রকাশিত হলে নেতাকর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নতুন কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, আরও ৬ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন প্রচার সম্পাদক অন্তর্ভুক্ত রয়েছেন। জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
মুঠোফোনে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, “যারা মাঠে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় থেকেছে—তাদেরকেই এই কমিটিতে রাখা হয়েছে। এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদকসেবীর স্থান নেই।”
নবনির্বাচিত সভাপতি হাসান আহমেদ জিদনী বলেন, “জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের দূরদর্শী সিদ্ধান্তে এই কমিটি গঠিত হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব।
পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন