
আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনীর দাগনভূঞা পৌরসভায় অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা।
মানববন্ধন থেকে কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, দাগনভূঞা পৌরসভার বয়স ২৬ বছর পেরিয়ে গেলেও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এরপরও পৌরবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও বর্জ্য ব্যবস্থাপনা বাবদ কর পরিশোধ করে আসছেন।
এমন পরিস্থিতিতে অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধি সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে কর ৬০ শতাংশ কমানোর আশ্বাস দিলেও সেটি অনেকের কাছে গ্রহণযোগ্য নয়।
তাদের দাবি, সর্বোচ্চ ৫ শতাংশ কর বৃদ্ধি করা হলে তা বিবেচনা করা যেতে পারে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত মানববন্ধনসহ শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...