
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞায় ‘ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ ’-এর নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রসারে এক নতুন মাইলফলক হিসেবে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সম্মানিত সংসদ সদস্য জনাব আবদুল আউয়াল মিন্টু।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ নুর করিম নোবেলের সাবলীল ও চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি এক জাঁকজমকপূর্ণ রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জেবুন নাহার।
আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব আকবর হোসেন (আহবায়ক, দাগনভূঞা উপজেলা বিএনপি),কামরুল উদ্দিন(সদস্য সচিব উপজেলা বিএনপি) জনাব মোঃ রফিকুল ইসলাম (বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক) এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বরেণ্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, কলেজের, কলেজের বিজ্ঞ প্রভাষকমণ্ডলী,বিভিন্ন স্কুল প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবকবৃন্দ, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানমালা
পবিত্র কোরআন তেলাওয়াত: পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সংবর্ধনা ও সম্মাননা: প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অতিথিদের বক্তব্য: আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন ক্যাম্পাসের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষা প্রসারে কলেজ কর্তৃপক্ষের ভূমিকার উচ্চ প্রশংসা করেন। তিনি একটি সুন্দর, সবুজ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।অনুষ্ঠানের সভাপতি জনাব জেবুন নাহারের বক্তব্যের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিক ইতি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার