
আবুল হাসনাত তুহিন ফেনী:- শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬ইং আনুমানিক সকাল ৭ টায় দাগনভূঞা বাজারের চৌমুহনী রোডে কামারের গলি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথেসাথে ফেনী হতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও কোম্পানিগজ্ঞ নোয়াখালী হতে ২ টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে।
প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বাজারের ৬ টি দোকান ও ২ টি গোডাউন পুড়ে গিয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।
অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথেসাথে উপজেলা নির্বাহী অফিসার দাগনভূঞা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছেন।
অগ্নিকান্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী দাগনভূঞা ক্যাম্প, দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
দাগনভূঞার নির্বাহী অফিসার জানান, দাগনভূঞাতে ফায়ার সার্ভিস নির্মাণের জন্য ইতোমধ্যে ৩৩ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি ৬৭ জায়গা অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে যা অতিদ্রুত শেষ করার জন্য প্রশাসন তৎপর রয়েছে।
অধিগ্রহণকৃত ৩৩ শতক জায়গাতে কাজ শুরু করা যায় কিনা সে বিষয়ে উচ্চপর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...