
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ছড়ায় পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ৯২ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলকাটা জাম্বুরাপাড়া এলাকার একটি ছড়া থেকে শুক্র চার্য্য চাকমা নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।

জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শুক্র চার্য্য চাকমা। পরদিন সকালে তার বাড়ির পাশের কবাখালী ছড়ার ধারে পড়ে থাকা একটি গামছা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা সীমিত পরিসরে তল্লাশি চালান বলে জানান দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা পংকজ বড়ুয়া।
বৃদ্ধার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...