
পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দীঘিনালা উপজেলার মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ দীঘিনালা জোন এ ক্যাম্পের আয়োজন করে।
সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের পাশাপাশি দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন রোগীদের সেবা প্রদান করেন। দিনব্যাপী আয়োজনে প্রায় এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথ, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রাল এবং মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন।
এ সময় উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়। আয়োজকরা জানান, আগামী ১৬ মে থেকে চোখে ছানি পড়া প্রায় দুই শতাধিক রোগীকে চট্টগ্রামে নিয়ে গিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হওয়ায় সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগা অনেকেই এ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার সুযোগ পেয়েছেন।
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেন, “দুর্গম পার্বত্য এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...