• রাজশাহী শীর্ষ সংবাদ
  • দীর্ঘ ৩০ বছরের সেবার পর অবসরে গ্রাম পুলিশ নজরুল ইসলামকে ভোলাহাট থানার বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৩০ বছরের সেবার পর অবসরে গ্রাম পুলিশ নজরুল ইসলামকে ভোলাহাট থানার বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ , ১২ মে ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানাধীন ১ নং গোলাহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করায় তাকে সংবর্ধনা দিয়েছে ভোলাহাট থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে ভোলাহাট থানার অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক।

অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ নজরুল ইসলাম (৬৭), মৃত পোরা শেখের পুত্র। তিনি উপজেলার চর ধরমপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ তিন দশক ধরে ইউনিয়ন পরিষদ ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে তার সম্মানার্থে জায়নামাজ, টুপি, তসবিহ ও আতর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সহকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় থানার পুলিশ সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য চা-নাস্তার আয়োজন করা হয়।