
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে শেরপুরে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য, নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী কাকলী বেগম (৩২) ও তার শ্যালিকা জামালপুরের সরিষাবাড়ীর কাবিল মিয়ার মেয়ে মোছা. কাকন (২৮)। পরে বিকেলে শহরের খরমপুরস্থ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা দুইটার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার ঘরে ৬ কেজি ২শ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইনসহ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। একইসাথে দেশীয় ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়। ওইসময় মাদক ব্যবসায়ী বাবুলের স্ত্রী কাকলী বেগম ও তার শ্যালিকা মোছা. কাকনকে গ্রেপ্তার করা হয়।
তবে কৌশলে আগেই পালিয়ে যায় বাবুল মিয়া। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হাসান, ক্যাপ্টেন মো. নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...