
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ২০২৪ সালের ৫ আগস্টের পর বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। উত্তাল সেই সময়ে শেরপুরেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ক্ষতিগ্রস্ত হয় শেরপুর জেলা পরিষদ ডাকবাংলো।
কিন্তু ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার করে চালু করা হয়নি গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনাটি। দীর্ঘদিন ধরে অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর এখানে মাদকসেবীদের আনাগোনাও বেড়ে গেছে। এখানে নিয়মিত হয় মাদকের আড্ডা।
এক সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনে ব্যবহৃত হতো এই ডাকবাংলো। এখন সেই ভবনই পড়ে আছে তালাবদ্ধ ও অচল অবস্থায়। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, অন্যদিকে প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডাক বাংলোটি। অযত্ন অবহেলায় পড়ে থাকায় সরকারি ভবনটি এখন মাদক সেবিদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। ফলে নিরাপত্তার ঝুকিতে রয়েছে তারা।
স্থানীয় মাহিম আহমেদ বলেন, ডাক বাংলোর ভিতরে বখাটে ছেলেদের নিরাপদ মাদক সেবনের জন্য আস্তানা গড়ে উঠেছে। তারা প্রতিনিয়ত ভবনের ভিতরে মাদক সেবন করে। এতে আশপাশের মানুষ নিরাপত্তাহীনতায় থাকে।
এ বিষয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ বলেন, ডাক বাংলোটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...