দুমকিতে যুবদলের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ , ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ’র বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে আদেশ পুর্ণবিবেচনার দাবিতে বিএনপি সমর্থক নারী-পুরুষরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পায়রা সেতুর টোলপ্লাজার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ কেন্দ্রীয় যুবদল এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করেন।

বহিষ্কৃত এ নেতার সাথে কোন সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশনা দেওয়া ছাড়াও তার অপকর্মের কোন দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর