
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মুরাদিয়া সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’র ফাইনাল ম্যাচ গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে বোর্ড অফিস ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাইসা এন্টারপ্রাইজ।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে জমজমাট এ ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন হাজারো দর্শক। দু’দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো সময়জুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় বিএনপি নেতা মোঃ তারিকুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন, সরকারি জনতা কলেজের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইসরাত হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জুয়েল) উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সাইদুল ইসলাম ও মামুন শিকদারসহ দুই সহকারী রেফারি ম্যাচ পরিচালনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন –...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...